logo

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ১২:১৪ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কাইলি হটলে

প্রতিবেদন প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | সময়ঃ ১১:১১
  • সংবাদ পাঠকঃ ৯৩১ জন
photo

 

বিনোদন ডেক্স : এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘গডজিলা ভার্সাস কং’ চলচ্চিত্রের অন্যতম অভিনয়শিল্পী কাইলি হটলে।মঙ্গলবার (২১ জুলাই) ভোরে আমেরিকার মেরিল্যান্ডে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় মাত্র ১৮ বছর বয়সেই নিভে গেল সম্ভাবনাময় এই তারকা অভিনেত্রীর জীবন।

কাইলির বাবা জশুয়া হটলে এক আবেগঘন ফেসবুক লাইভে এসে সর্বপ্রথম এই দুঃসংবাদটি জানান। পরবর্তীতে জনপ্রিয় সংবাদমাধ্যম ‘টিএমজেড’কে দুর্ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেন তিনি।

জশুয়া জানান, দুর্ঘটনার সময় তিনি টেক্সাসে অবস্থান করছিলেন। স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রথম ফোনটি পাওয়ার কিছুক্ষণ পরেই তাকে দ্বিতীয়বার ফোন করে জানানো হয় যে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই কাইলির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন