আন্তজাতিক ডেস্ক : ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
এক্সে দেওয়া এক পোস্টে দীপ বলেন, গত কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বর ও শরীরব্যথায় ভুগছি। কোনোমতে দিন কাটানোর জন্য ব্যথানাশক ওষুধ খেয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, আজ যন্তর মন্তরে যদি আমার সঙ্গে দেখা না হয়, তাহলে দুঃখিত। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে সন্ধ্যার মধ্যেই প্রতিবাদস্থলে ফিরে আসব।
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অভিজিৎ দীপকে ও অন্যান্য বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বুধবার রাতে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ওপর পাথর ও বোতল ছোড়া হয়।