নীলাওয়ান রাখাইন আমেরিকার তিনটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ লাভ
প্রতিবেদন প্রকাশ:
২৩ জুলাই ২০২৬ | সময়ঃ ০৫:৫৫
সংবাদ পাঠকঃ ৭০৩ জন
চট্টগ্রাম অফিস :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নীলাওয়ান রাখাইন আমেরিকার স্বনামধন্য তিনটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছেন (ক্লেমসন ইউনিভার্সিটি, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটন এবং কেন্ট স্টেট ইউনিভার্সিটি)। এর মধ্যে ২ টি ইউনিভার্সিটিতে তিনি সম্পূর্ণ অর্থায়নে (full funded) পিএইচডি স্কলারশিপ পেয়েছেন।
নীলাওয়ান রাখাইন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের পালি বিভাগের একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাঁর এই সাফল্য আমাদের পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের গর্বের এবং আনন্দের।
তাঁর এই অসামান্য অর্জনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!