বিনোদন ডেস্ক : পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। সেপ্টেম্বরে বসবে এর ৮৩তম আসর। আর এই আসরে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেনের ছবিটি লড়বে উৎসবের অন্যতম প্রতিযোগিতা ‘হরাইজনস’ বিভাগে
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উৎসবের নির্বাচিত ছবিগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই মিলল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নাম। এই বিভাগে আরো ১৮টি ছবি নির্বাচিত হয়েছে। এখান থেকে বাছাই করে সেরা ছবি খুঁজে নেবেন জুরি সদস্যরা।