logo

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ০৭:১০ অপরাহ্ণ

ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু আয়নীকে হত্যা: আসামি রুবেলের মৃত্যুদণ্ড

প্রতিবেদন প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | সময়ঃ ১২:৩৮
  • সংবাদ পাঠকঃ ৮১৭ জন
photo

 

চট্টগ্রাম  প্রতিনিধি :

 

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় নয় বছরের শিশু আয়নীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও লাশ গুমের মামলায় আসামী রুবেলকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহারে জানা যায়, ২০২৩ সালের ২১ মার্চ নিখোঁজ হয় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়নী। নিখোঁজের নয়দিন পর পাহাড়তলীর মুরগি ফার্ম এলাকার একটি ডোবা থেকে শিশু  আয়নীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় শিশুটির মা মামলা করলে  মামলার তদন্তে আসামী সবজি বিক্রেতা রুবেলের সম্পৃক্ততা পায় পুলিশ। 

গ্রেপ্তারের পর রুবেল ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দেন।জবানবন্দীতে আসামি রুবেল স্বীকার করেন, পূর্ব পরিচয়ের সুবাদে বিড়ালছানা দেওয়ার কথা বলে শিশুটিকে তার ফুফুর খালি বাসায় নিয়ে যান তিনি। সেখানে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হলে শিশু আয়নীকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে নিজের সবজিবাহী ভ্যানে করে ডোবায় ফেলে দেন। 

শেয়ার করুন