logo

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ০৫:১২ পূর্বাহ্ন

শুভ-নন্দিতা কাভার করেছেন ‘সাওয়ারিয়া’

প্রতিবেদন প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | সময়ঃ ০৫:৫৬
  • সংবাদ পাঠকঃ ১১৪০ জন
photo

বিনোদন ডেস্ক : অস্কারজয়ী ভারতীয় সংগীতশিল্পী এ আর রহমানের নতুন প্রকল্পে বাংলাদেশের কণ্ঠশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাদেরকে জুটি করে ‘মোজি অ্যান্ড কোং’ নামের এই প্রকল্পে দেড় বছর ধরে পুরোনো কিছু গান নতুন আঙ্গিকে কাভার করছেন। তাদের ব্যতিক্রমী পরিবেশনা মুগ্ধও করছে দর্শক-শ্রোতাদের। সেই মুগ্ধ শ্রোতার তালিকায় যুক্ত হলেন এ আর রহমান। তিনি গানটি শেয়ারও করলেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।

 

শুভ-নন্দিতা কাভার করেছেন ‘সাওয়ারিয়া’। এ গানের সংগীত পরিচালক এ আর রহমান। শুভ জানালেন, এটি তার অত্যন্ত প্রিয় একটি গান। সেই সুবাদেই গানটি কাভার করেছেন।

তার ভাষ্য, ‘ছোটবেলা থেকে এ আর রহমান গান শুনে আসছি। যার কাজ অনুপ্রেরণা হিসেবে মনের মধ্যে ধারণ করেছি, তিনিই আমাদের গান দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, এটা তো দারুণ অনুভূতি।’

 

এ আর রহমানের স্টোরির স্ক্রিনশট শেয়ার করেছেন নন্দিতাও। তার উচ্ছ্বাসও বাঁধ মানছে না। লিখেছেন, ‘আমি কি স্বপ্ন দেখছি? কেউ আমাকে চিমটি কাটো প্লিজ! এই স্মৃতি আমার সারাজীবনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

শেয়ার করুন