logo

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ১২:৫৬ অপরাহ্ণ

বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ : ধর্ষক ফারুক গ্রেফতার

প্রতিবেদন প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | সময়ঃ ০৭:৩৮
  • সংবাদ পাঠকঃ ৪০৪৭ জন
photo

 

রাজ্জাক মাহমুদ রাজ : 

 

 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া এলাকায় এক বাকপ্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক আহমেদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ঝাউদিয়া ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ঘটনাটি পুলিশকে জানালে তাৎক্ষণিক অ্যাকশনে নামে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

ঝাউদিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) আরব আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুক আহমেদকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাকে আইনগত প্রক্রিয়া ও পরবর্তী পদক্ষেপের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় হস্তান্তর করা হয় । থানাসুত্রে জানা গেছে মামলা প্রক্রিয়াধীন ।

শেয়ার করুন