logo

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ০২:৩৯ অপরাহ্ণ

মাকে বাড়ি থেকে বের করা মামলায় ছেলে কারাগারে

প্রতিবেদন প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | সময়ঃ ১০:২৪
  • সংবাদ পাঠকঃ ১১০২ জন
photo

জামালপুর প্রতিনিধি : 

 

বৃদ্ধা মায়ের ভরণ পোষণ না দিতেন না ছেলে প্রকৌশলী রাশেদুল ইসলাম জাকির। মায়ের জমি নিজের নামে লিখে দিতে চাপ দেন। কিন্তু মা রাজি না হওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেন তিনি। এ ঘটনায় বুধবার রাশেদা বেগম সরিষাবাড়ী থানায় মামলা করেন। এই মামলায় বুধবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রে/প্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন