logo

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ১২:৫৮ অপরাহ্ণ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রতিবেদন প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | সময়ঃ ০৫:৪৮
  • সংবাদ পাঠকঃ ১০৪৫ জন
photo

ভোলা প্রতিনিধি : ভোলায় স্ত্রী আফজুন বেগম হত্যা মামলায় স্বামী মো. মোক্তার হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ এ এম রেজা এই রায় দেন।

 

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ৩০ জুন রাতে বোরহানউদ্দিন উপজেলার নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে আফজুন বেগমকে গলা চেপে হত্যা করেন মোক্তার হোসেন। পর দিন নিহতের বাবা বোরহানউদ্দিন থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের রায় দেন।

 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. তৈয়ব। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফরিদুর রহমান।

শেয়ার করুন