জনতার পত্রিকা :
দালাল সাংবাদিকদের কারণে কুষ্টিয়ায় বাড়ছে সাংবাদিক নির্যাতন । কুষ্টিয়ার ভেড়ামারায় পুকুর ভরাট করে তৈরী করা হচ্ছে পাকা দোকান ঘর। সংবাদ সংগ্রহের জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে এ সংক্রান্ত সংবাদ সংগ্রহকারী সাংবাদিক মাহামুদুল হাসান চন্দনের ওপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। সাংবাদিকের উপর হামলা হলেও দু’একজন বাদে কথিত সাংবাদিক নেতারা মুখে কুলুপ এটে বসে আছে ।
আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থার পক্ষ থেকে দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবী করছি।