logo

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ১০:৫৯ পূর্বাহ্ন

বগুড়ায় শিশুকে অপহরণ করে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রতিবেদন প্রকাশ: ২১ জুন ২০২৬ | সময়ঃ ১১:৪৫
  • সংবাদ পাঠকঃ ১০৮৩ জন
photo

 বগুড়া প্রতিনিধি  : রোববার (২১ জুন) বেলা ২টার দিকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। এ সময় ১১ আসামীর মধ্যে ৮ জন উপস্থিত ছিলেন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পিপি এড মো. আলী আসগর জানান, ২০১৮ সালে ১৫ জুলাই শাজাহানপুর উপজেলার খাদাস গ্রামে ৮ বছরের রিফাতকে অপহরণ করে হত্যার ঘটনা ঘটে। অপহরণের তিন দিন দিন পর পোয়ালগাছা ভদ্রাবতি ব্রীজের নিচে থেকে সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। 
 

এ ঘটনায় শিশু রিফাতের পিতা এনামুল হক ১১ জনকে আসামি করে শাজাহানপুর থানায় মামলা করেন। ১১ জনের মধ্যে ছয় জন প্রাপ্তবয়স্ক ছিল, এদের মধ্যে মাসুদ রানা মারা গেছেন এবং পলাতক রয়েছেন সেলিম ও সাগর। পলাতক দুই জনসহ আবুল কালাম আজাদ, রাজু মিয়া ও মেহেদী হাসানকে শিশুকে অপহরণ, মুক্তিপণ দাবি এবং হত্যা করে মরদেহ গুম করার অভিযোগে পৃথক ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন।

এছাড়া মামলার এজাহারের সময় আসামি ৫ শিশুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে দশ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

শেয়ার করুন