জনতার পত্রিকা :
ছবির ব্যাক্তিটির নাম ডা. আনোয়ারুল কবির। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় ২ বছর আগে উনি যোগদান করেছেন। যোগদান করার পর থেকেই স্বেচ্ছাচারীতা করেই চলেছে। মেডিকেলের ভিতরে ৬০/৬৫ জন লোক উনি ইতোমধ্যে উত্তরবঙ্গ থেকে এনে চাকরি দিয়েছেন। সাচিপের নেতা ছিলেন এই আনোয়ারুল কবির। কুষ্টিয়ার সকল ঠিকাদারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিরাজগঞ্জের এক ঠিকাদারকে ১০৪+৮ জনের আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ দেওয়ার জন্য টেন্ডার পাশ করেছেন। উনার আশে পাশে একডজন মহিলা থাকে তাদেরও বাড়ি উত্তরবঙ্গে। কেউ প্রতিবাদ করলে মেডিকেলের নিরাপত্তার দায়ীত্ব থাকা আনছার সদস্যদের দিয়ে উনি তাদের দমন পীড়ন করে থাকে। কেউ এমনকি মেডিকেলের সামনের দোকানগুলোও বেশিরভাগ উত্তরবঙ্গের লোকের। এবার আপনারাই বলেন কুষ্টিয়ার মানুষ কি আঙুল চুষবে? মেডিকেলে অদ্যাবধি ডায়েটের কোন টেন্ডার না দিয়ে উনি ভাগে যোগে খেয়ে যাচ্ছেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালকে উনি পৈত্রিক সম্পত্তি মনে করছেন। উনার পদত্যাগ দাবী করছি।