logo

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ০৭:৫৯ অপরাহ্ণ

বৃদ্ধা নুরুজাহানের মৃত্যুর ঘটনায় ৪ সন্তানকে আইনি নোটিশ

প্রতিবেদন প্রকাশ: ০৩ জুন ২০২৬ | সময়ঃ ১১:৩৪
  • সংবাদ পাঠকঃ ৯৩১ জন
photo

জনতার পত্রিকা : 
 
রাজধানীর মিরপুরে একটি বাসায় মৃত্যুবরণ করা বৃদ্ধা নুরুজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার চার সন্তানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা ইয়াসমিন (রাখি) এ নোটিশ পাঠিয়েছেন। বুধবার (৩ জুন) ওই বৃদ্ধার চার সন্তানকে উদ্দেশ্য করে এ নোটিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।
 
আইনি নোটিশে বলা হয়, ঘটনাটি শুধু পরিবারের ব্যক্তিগত ট্র্যাজেডি নয়; এটি প্রবীণ নাগরিকদের অধিকার, পারিবারিক দায়িত্ববোধ, সামাজিক নৈতিকতা এবং আইনের শাসনের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংবিধানের ১৫, ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদে নাগরিকের মানবিক মর্যাদা ও জীবন-নিরাপত্তার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, সেই আলোকে প্রবীণ ব্যক্তিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও পরিবারের যৌথ দায়িত্ব বলে নোটিশে উল্লেখ করা হয়।

শেয়ার করুন