logo

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ০২:১০ অপরাহ্ণ

সেলিম উদ্দিন মাহমুদের অবস্থান এক নম্বরে

প্রতিবেদন প্রকাশ: ২৭ মে ২০২৬ | সময়ঃ ০৯:৪২
  • সংবাদ পাঠকঃ ৩২৮৭ জন
photo

জনতার পত্রিকা: 

 

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ১ নং হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সেলিম উদ্দিন মাহমুদের নির্বাচনী এলাকায় ঈদ শুভেচ্ছা ফেস্টুন টানাচ্ছেন তাঁর ভক্ত অনুসারিরা। খোঁজ নিয়ে জানা গেছে হাটশ হরিপুর ইউনিয়নে সেলিম উদ্দিন মাহমুদের জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে । 

 

বর্তমান পরিস্থিতিতে তাঁর অবস্থান এক নম্বরে । দলমত নির্বিশেষে সেলিম উদ্দিন মাহমুদকে সমর্থন জানাচ্ছেন এলাকাবাসী । জনগণের দোয়া ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি । সেলিম উদ্দিন মাহমুদ প্রত্যাশা করেন মহান আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমতে তিনি মানুষের অন্তর জয় করতে সমর্থ হবেন । 


তিনি জনতার পত্রিকাকে বলেন, হাটশ হরিপুর ইউনিয়নকে তিনি তাঁর মনের মাধুরী দিয়ে সাজাতে চান। তিনি বলেন, এ ইউনিয়নের মানুষের মাঝে থাকবে না কোন ভেদাভেদ । যে ব্যক্তি যে দলেরই সমর্থন করুক না কেন আমরা সবাই হরিপুরবাসী , এটায় হবে আমাদের এক মাত্র লক্ষ্য ও উদ্দেশ্য । 

 

চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি হরিপুরের উন্নয়নে সব শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করে ব্যবস্থা নিবেন। গড়ে তুলবেন মাদক মুক্ত সমাজ। অসহায় মানুষের পাশে থাকবেন তিনি বন্ধুরমত । তিনি দোয়া ও সমর্থন চান হাটশ হরিপুরবাসীর । 

শেয়ার করুন