logo

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ০৫:৪২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন

প্রতিবেদন প্রকাশ: ২১ মে ২০২৬ | সময়ঃ ০৪:২৭
  • সংবাদ পাঠকঃ ১২৫৪ জন
photo

ঢাকা অফিস : 

 

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত আট বছরের শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

আজ বৃহস্পতিবার রাতে পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং সূত্রে জানা যায়, মন্ত্রিসভার বৈঠক শেষে রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন প্রধানমন্ত্রী।

 

জানা গেছে, প্রধানমন্ত্রী আসার খবরে আজ রাত ৯টার দিকে রামিসার বাসায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ধর্ষণের পর রামিসাকে হত্যার ঘটনায় আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 

শেয়ার করুন