logo

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ০৩:৪৩ অপরাহ্ণ

আজ মা দিবস

প্রতিবেদন প্রকাশ: ১০ মে ২০২৬ | সময়ঃ ১০:৪০
  • সংবাদ পাঠকঃ ১৮০৫ জন
photo

চৌধুরী মনজুর এহসানের ফেসবুক ষ্ট্যাটাস : 
 
আমার কাছে মা পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। মা মানেই আমার আবদার, আমার ভালোবাসা, আমার আশ্রয়। মায়ের স্নেহ, মায়া-মমতা—সবকিছুই যেন আমার জন্যই, আমার একান্ত অধিকার। এমন মা, আমার মায়ের মতো মা—কতজনের ভাগ্যে জোটে, জানি না।
কিন্তু এই অমূল্য সম্পদটাই আজ আমার থেকে অনেক দূরে। প্রায় ১৩,৫০০ কিলোমিটার দূরে আছে আমার মা। সাড়ে ছয় বছর হয়ে গেল, মাকে ছুঁয়ে দেখা হয়নি। তবুও আমাদের কথা থেমে থাকে না। প্রায় প্রতিদিনই কথা হয়—কখনো ভিডিও কলে, কখনো অডিও কলে।
মা তার সব কথা বলে—অভাব, অভিযোগ, ছোট ছোট গল্প। একবার কথা শুরু করলে ফোনটা যেন শেষই হতে চায় না। একই কথা বারবার বলে, তবুও আমি শুনি। আর শুনতে ভালো লাগে। কারণ আমি জানি, সে তার হৃদয়ের সব কথা বলছে তার সবচেয়ে প্রিয় সন্তানের সঙ্গে।
এই তো আমার মা।
দূরত্ব যতই হোক, মায়ের ভালোবাসা কখনো দূরে যায় না। মা, তুমি সবসময় আমার হৃদয়ের সবচেয়ে কাছে—সবচেয়ে আপন।

শেয়ার করুন