logo

শনিবার, ২ মে, ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ১২:০৭ পূর্বাহ্ন

এশিয়ান বিচ কাবাডিতে বাংলাদেশের দারুণ শুরু

প্রতিবেদন প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | সময়ঃ ০২:১৭
  • সংবাদ পাঠকঃ ৬৪৬ জন
photo

স্পোর্টস ডেস্ক :এশিয়ান বিচ কাবাডি গেমসে শুরুটা অসাধারণ করেছে বাংলাদেশ। শক্ত প্রতিপক্ষকে হারিয়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী সূচনা করেছে নারী দল, আর সেই ধারাবাহিকতা ধরে রেখে জয় পেয়েছে পুরুষ দলও।

 

বৃহস্পতিবার চীনের সানিয়ায় নারী বিভাগের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৫১-৩৪ পয়েন্টে পরাজিত করেছে বাংলাদেশ। শুরু থেকেই দাপট দেখানো দলটি প্রথমার্ধ শেষ করে ১০ পয়েন্টের লিড নিয়ে, যা শেষ পর্যন্ত বড় জয়ে রূপ নেয়।

অন্যদিকে, পুরুষ বিভাগের ম্যাচেও একতরফা আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। সিরিয়ার বিপক্ষে তারা জয় পেয়েছে ৫৪-২৩ পয়েন্টের বিশাল ব্যবধানে। প্রথমার্ধেই ২৯-৮ পয়েন্টে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় দলটি।

 

আগামীকাল নারী দল তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নেপালের, যারা নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪৮-৩২ পয়েন্টে হারিয়ে ভালো শুরু করেছে। আর পুরুষ দল লড়বে পাকিস্তানের বিপক্ষে, যারা নিজেদের প্রথম ম্যাচে ইরানের কাছে ৩৮-২৮ পয়েন্টে হেরে গেছে।

শেয়ার করুন