সালমা সুলতানা :
গত ১৮ এপ্রিল ২০২৬ শনিবার রাজধানীর মিরপুরে ইউসেপ কার্যালয়ে উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারনী গবেষণা)–এর উদ্যোগে তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ)–এর সদস্যদের অংশগ্রহণেআসন্ন ২০২৬–২৭ অর্থবছরে তামাকপণ্যেকার্যকর করারোপ ক্যাম্পেইনের কৌশল নির্ধারণ বিষয়ে একটি সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় দেশের ৮ টি বিভাগের২৩ টি জেলা থেকেমোট ৩০ জন তাবিনাজ (তামাক বিরোধী নারী জোট) সদস্য অংশগ্রহণ করেন।
কর্মশালারশুরুতে স্বাগত বক্তব্য দেন উবিনীগ-এর পরিচালক সীমাদাস সীমু। তিনি বলেন, বাংলাদেশে বর্তমান তামাক কর ব্যবস্থা অত্যন্তজটিল, ফলে তামাক ব্যবহার নিরুৎসাহিতকরণে যথেষ্ট নয়, এবং কার্যকর রাজস্ব সংগ্রহের জন্য উপযক্ত নয়।
তামাকবিরোধীঅ্যাডভোকেসি কার্যক্রম নিয়ে আলোচনা করেন উবিনীগ-এর প্রোজেক্ট-কো-অর্ডিনেটর হাসানুল হাসিব আল গালিব। তিনিউল্লেখ করেন দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে তামাক ব্যবহারের হার সবচেয়ে বেশি (৩৫.৩ শতাংশ)। কার্যকরভাবে তামাকেরব্যবহার কমাতে নিম্ন ও মধ্যম স্তরেরসিগারেট একীভূত করে সব স্তরের জন্যএকটি নির্দিষ্ট করারোপ করে মূল্য বৃদ্ধির কথা বলেন।
কর্মশালারগুরুত্বপূর্ণ অংশ ২০২৬-২৭ অর্থবছরের জন্যপ্রস্তাবিত তামাক কর কাঠামো উপস্থাপনকরেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আতাউর রহমান মাসুদ। উপস্থাপনায় তিনি বলেন, কার্যকর কর বৃদ্ধি করাহলে প্রায় ৫ লক্ষ প্রাপ্তবয়স্কধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে এবং ৩ লক্ষ ৭২হাজার -এর বেশি তরুণধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে। এবং আগের অর্থবছরের চেয়ে ৪৪ হাজার কোটিটাকা বাড়তি রাজস্ব আয় হবে। যাজনস্বাস্থ্য খাতে ব্যয় করা যেতে পারে।
সন্মানীতঅতিথির বক্তব্যে তাবিনাজ-এর প্রতিষ্ঠাতা সভাপতিফরিদা আখতার বলেন, দেশের বেশিরভাগ দরিদ্র নারী জনগোষ্ঠী ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য গ্রহণ করেন যা মুখের ক্যান্সারেরজন্য দায়ী। নারী স্বাস্থ্য সুরক্ষায় প্রতি ১০ গ্রাম জর্দারখুচরা মূল্য ৬০ টাকা ও১০ গ্রাম গুলের খুচরা মূল্য ৩৫ টাকা নির্ধারণকরা এবং উভয় ক্ষেত্রে ২ টাকা সুনির্দিষ্টকরারোপের প্রস্তাব করেন।
তামাকজনিতরোগে দেশে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষের অকালমৃত্যু ঘটে। ২০২৪ সালে তামাকের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতিরপরিমাণ ছিল প্রায় ৮৭ হাজার কোটিটাকা, যা এই খাতথেকে প্রাপ্ত রাজস্বের (৪০ হাজার কোটিটাকা) দ্বিগুণের বেশি। তামাক ব্যবহার নিরুৎসাহিতকরণে ও কার্যকর রাজস্বসংগ্রহে সিগারেটের বর্তমান নিম্ন ও মধ্যম স্তরএকত্র করে ১০ শলাকার প্যাকেটেরসর্বনিম্ন খুচরা মূল্য ১০০ টাকা করা এবং ৪ টাকা সুনির্দিষ্টকরের প্রস্তাব করেন তাবিনাজ-এর নারী নেত্রীবৃন্দ।