logo

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ১১:২৫ পূর্বাহ্ন

এই মধু প্রতারককে ধরিয়ে দিন

অনলাইনে কেও মধু কিনবেন না । কিনলে হবেন ১০০% প্রতারিত
প্রতিবেদন প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | সময়ঃ ০২:৩৯
  • সংবাদ পাঠকঃ ২৯২৬ জন
photo

জনতার পত্রিকা : 

 

এই মধু প্রতারক নিজেকে হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম বলে পরিচয় দেন। তার কোম্পানীর নাম বলে “মধুর ঠিকানা ”। বাড়ি ঝিনাইদহ জেলাতে বলে দাবি করেন। 
তিনি চিনির শিরকা যুক্ত ভেজাল মধু অনলাইনে বিক্রি  করে থাকেন । ২ কেজি মধুর দাম নেন ৮০০/= টাকা। তার চটকদার বিজ্ঞাপন দেখে অনেকেই প্রতারিত হয়েছে । তার মোবাইল নং ০১৩২৮৪১৪৪৫৮ । এই নাম্বার টি সব সময় বন্ধ থাকে। তার প্রতারণার কারণে আসল মধু বিক্রেতারা এখন বিপাকে । অনলাইনে মধু ব্যবসায়ীদের কেও আর বিশ্বাস করতে চাইছে না । 


রমজান আলী  নামের একজন ব্যক্তি প্রতারিত হয়ে এ তথ্য জনতার পত্রিকাকে জানান । কেও  এই প্রতারকের সন্ধান পেলে তাকে ধরে ঝিনাইদহ থানায় সোপর্দ করতে  তিনি অনুরোধ জানিয়েছেন । পাশাপাশি মধু ব্যবসায়ী সমিতিকে এই মধু প্রতারকের  বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেও অনুরোধ করেছেন। 

শেয়ার করুন