logo

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১০:০৪ অপরাহ্ণ

আবার ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার : ডা. শফিকুর রহমান

প্রতিবেদন প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ | সময়ঃ ০৫:১৬
  • সংবাদ পাঠকঃ ২৩৭৫ জন
photo

অনলাইন ডেক্স : 

 

বিরোধী দল যতদিন সংসদে লড়াই করতে পারবে, ততদিন সংসদে থাকবে। এর বাইরে এক সেকেন্ডও থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করে তাদের যাত্রা শুরু করেছে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার। সংসদে ‘ফ্যাসিবাদের পক্ষে অবস্থান’ নিয়েছে এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান; যেমন, বাংলাদেশ ব্যাংক, ক্রিকেট বোর্ড ও জেলা প্রশাসনে একদলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তবে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া হবে না।

 

গতকাল রবিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে ‘১১ দলীয় ঐক্য’ আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, রাজপথই ১১ দলের মূল ঠিকানা। রাজপথেই দাবি আদায় করা হবে। তিনি বলেন, জুলাই শহীদরা কোনো দলের সম্পদ নয়, তারা সমগ্র জাতির সম্পদ।

শেয়ার করুন