logo

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ০২:৪৫ পূর্বাহ্ন

হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের অবতার হিসেবেও আবির্ভূত হন পীর শামীম ?

প্রতিবেদন প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ | সময়ঃ ০১:২৪
  • সংবাদ পাঠকঃ ১৪০৬ জন
photo

 
জনতা পত্রিকা :
 
ফিলিপনগর এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা জানিয়েছেন কথিত পীর শামীম জাহাঙ্গীর ইসলাম ধর্মকে বিকৃতি করে তিনি নিজেকে হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের অবতার বলে দাবি করে আসতেন। তার শিষ্যরা তাকে ভগবান শ্রী শামীম কৃঞ্চ যীষু বলে সম্মধোন করতো। তার আস্তায়নায় সকল ধর্মের লোক যাতায়াত করতো। দান করতো অঢেল টাকা পয়সা। চলতো নারী-পুরুষ সম্মিলিত অসামাজিক কার্যকলাপ নাচ ও গান-বাজনা। প্রকৃত পক্ষে তিনি ছিলেন ইসলাম ধর্ম বিদ্বেশী । কয়েক বছর আগে তার এক মুরিদের শিশু সন্তান মারা গেলে তাকে জানাযা না পড়িয়ে ডাক-ঢোল পিটিয়ে গান-বাজনা করে দাফন করে । ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুসলিম সম্প্রদায়ের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। গ্রেফতার হন পীর শামীম রেজা। জামিনে বাইরে এসে পুনরায় তিনি ইসলাম বিদ্বেষী কর্মকান্ড শুরু করেন ।

শেয়ার করুন