জনতার পত্রিকা :
কুষ্টিয়া এডুকেয়ার আইডিয়াল স্কুলের ছাত্র জুবায়েরআহমেদ তন্ময় মারা গেছে কর্তৃপক্ষের চরম অবহেলায় ।সে স্কুলটির নবম শ্রেণির ছাত্র এবং আবাসিক হলে থাকতো। তন্ময়ের বাড়িদৌলতপুর থানার আল্লার দরগায় পিতারনামমহসীনআলী। এডুকেয়ারের চেয়ারম্যান জনাব রাসেল জানান আগে থেকেই ছেলেটির শ্বাসকষ্ট জনিতসমস্যাছিল।কিন্তু তিনি ছেলেটির চিকিৎসার ব্যাপারে পূর্বে ডাক্তাররে কোন প্রেসকিপশন দেখাতে পারেননি। তবে নিউজ না করার জন্যতিনি বার বার অনুরোধ করেছেন চেয়েছেন বিকাশ নম্বর।
জানাগেছে গতরাতে খাওয়াদাওয়া শেষে সবাই এক সাথে ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা পরে তার শ্বাসকষ্ট দেখা দিলে রাত ১১দিকে হল সুপার জাহিদুল ইসলামকে হাসপাতালে নেয়ার অনুরোধ করে ছাত্রটি। তার রুমে থাকা বন্ধুরাও অনুরোধ জানান কিন্তু হল সুপারজাহিদুল কোন পাত্তা না দিয়ে তাকে নাপা বড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে বলেন।
জাহিদুল বলেন চেয়ারম্যান স্যারকে বিষয়টি অবহিত করি কিন্তু তিনি কোন পদক্ষেপ নেননি বা আমাকেও কোন দায়িত্ব দেননি।
রাত আনুমানিক দুটোর দিকে পরিস্থিতি খারাপ হলে তাকে কুষ্টিয়াজেনারেল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগ তাকেমৃত ঘোষণা করে বলে জানান হাসপাতালের আরএমও হোসেন ইমাম । এডুকেয়ারের চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে পার্টনারদের সাথে প্রতারণাকরা, নারীকেলেংকারীতে জড়ানোসহ নানা অভিযোগ রয়েছে ( ডক্যুমেনট সংরক্ষিত )।
এদিকে এডুকেয়ার চেয়ারম্যান জনাবরাসেল মরদেহ ময়না তদন্ত না করে অভিভাবকদের কাছে লাশ হস্তান্তর করার জন্য লিখিত আবেদন জানালেও ডিসি সাহেব রাজি হননি।
অবশেষেলাশের ময়না তদন্ত করতে বাধ্য হন রাসেল। তন্ময়ের নিকটতম আত্মীয় গোস্বামী দূর্গাপুরে আবুজাফরজানানতন্ময়কে অবহেলাকরেমেরেফেলাহয়েছে।তন্ময়ের পিতাহাসপাতাল চত্ত্বরে পুত্রশোকেবাববারমূর্ছাযাওয়ারকারণেতারবক্তব্য নেয়াসম্ভবহয়নি।
এদিকে আজ সকালে আবাসিক হোষ্টেলের সামনে বাসিন্দা ছাত্ররা এডুকেয়ার চেয়ারম্যান রাসেল ও হল সুপারের শাস্তির দাবি করে বিক্ষোভ মিছিল করে। তারা বলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই আবাসিক ছাত্রদের উপর হল সুপার জাহিদুলও মানিক স্যার অমানষিক নির্যাতন চালান।এ বিষয়ে চেয়ারম্যান স্যারকে জানালেও কোন প্রতিকার পাওয়া যায়নি।
এদিকে এ ব্যাপারে নিউজ না করার জন্য তার অফিসে তথ্য নিতে আসা সাংবাদিকদের প্রায় ২ঘন্টা ব্যাপী বসিয়ে রেখে মগজ ধোলাই করে ম্যানেজ করার চেষ্টা করেন রাসেল। কিন্তু তাতেকোন ফল হয়নি।
কুষ্টিয়া মডেলথানারওসি জানান ঘটনা শুনেছি কিন্তু এখন পর্যন্ত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিব ।
“এডুকেয়ারের চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে সীমাহীন অপকর্মের অভিযোগ “ শিরোনামে অচিরেই বিস্তারিত আসছে .. অপেক্ষোয় থাকুন ।