আমিন হাসান, কুষ্টিয়া :
কুষ্টিয়ায় জেলা বিএনপি যুগ্মসাধরন সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম,শামিম আরজুকে কারাগারে পুলিশের নির্যাতনে অসুস্থ অবস্থায় হা সপাতালে মারাযাওয়াকে কেন্দ্র করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার সকালের দিকে কুষ্টিয়া তিন আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, সাবেক জেলা প্রশাসক আসলাম হোসেন ও সাবেক পুলিশ সুপার তানভির আরাফাতসহ ১৫জনের নাম উল্লেখ করে বাদী নিহতের ছেলেএস.এম ফুয়াদ শামীম এ মামলা দায়ের করেন।কুষ্টিয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও আমলী আদালতের বিচারক মোস্তফা পারভেজ মামলাটি তদন্তের আদেশদেন। আরো অভিযুক্ত ব্যক্তিরা হলেন সাবেক ভারপ্রাপ্ত জেলার আক্তারুজ্জামান (৫০), সাবেক জেলসুপার জাকির হোসেন (৫০), সাবেক কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন (৫২), সাবেক পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার কুন্ডু (৫০) সাবেক সাব-ইন্সপেক্টর লিপন সরকার (৪৫), সাবেক সাব-ইন্সপেক্টর কাজি মেহেদী হাসান (৪২) সাবেক সাব-ইন্সপেক্টর সোহেলী আক্তার (৪০), কোর্টপাড়ার মুক্তার আলীর ছেলে আবুলহাশেম (৭২) সাবেক কারারক্ষী লিমন হোসেন (৪২) মিরপুর উপজেলার তাঁতিবন্দ (চারমাইল বাজার বারুইপাড়া) মৃতনেহাল মন্ডলের ছেলে তারেক নেহালত(৪৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায় বাদীর পিতা এম.এ ,শামিম আরজু কুষ্টিয়া জেলাবিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালনকালে গত২০১৯ সালের ২৬মার্চে স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসাবে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সকাল১১টার দিকেকুষ্টিয়া ডিসি অফিসের ২নংগেটের পাশেরস্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করতে আসলে পূর্বপরিকল্পিত ভাবে পুলিশ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা বাদীর পিতা ও বিএনপি নেতাকর্মীদের কে চর্তুরদিক থেকে ঘিরে ধরে এবং সাবেকপুলিশ সুপারতানভির আরাফাতের নির্দেশে ১০/১৫ জন পুলিশসদস্য অতর্কিত ভাবেহা মলাচালায়। এতেপুলিশের নির্যাতনে কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও বাদীর পিতাসহ কয়েকজন বিএনপি নেতাকর্মীরা আটকহন।পরবর্তীতে বাদীর পিতার উপর পুলিশের নির্যাতন করার ফলে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৫ দিন পরে মারা যান।
এ ঘটনায় বাদী বলেন ২০১৯ সালের ২৬মার্চে স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসাবে দলীয় নেতাকর্মীদের সাথে করে সকাল ১১টার দিকে কুষ্টিয়া ডিসি অফিসে শহীদের সম্মান জানাতে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করতে আসলে পূর্বপরিকল্পিত ভাবে পুলিশ ও আওয়ামীলীগের নেতাকর্মীদের হামলায় তার পিতা আহতহন। পরে তাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় এবং সেখানে পুলিশের নির্যাতনে তার পিতা অসুস্থ অবস্থায় আদালতে নিয়ে যান। পরে আদালত তাকে জেলাকারাগারে প্রেরণ করেন। তার পিতার অবস্থা আরও আশংকা জনক দেখা দিলে হাসপাতালে নিলে বিনাচিকিৎসায় তার পিতা মারা যান। এ ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবী জানান তিনি।
নুরুলকাদের, এ্যাডভোকেট, জজকোর্ট, কুষ্টিয়া তিনি বলেন কুষ্টিয়ায় জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক এম, এ শামিম আরজু কারাগারে পুলিশের নির্যাতনে অসুস্থ অবস্থায় হাসপাতালে মারা যাওয়াকে কেন্দ্র করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালের দিকে কুষ্টিয়া তিন আসনের সাবেক সংসদ সদস্যও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুব উল আলমহানিফ, সাবেক জেলা প্রশাসক আসলাম হোসেন ও সাবেক পুলিশ সুপার তানভির আরাফাতসহ ১৫ জনেরনাম উল্লেখ করে বাদী নিহতেরছে লেএস.এম ফুয়াদ শামীম এ মামলা দায়ের করেন। কুষ্টিয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ওআমলী আদালতের বিচারক মোস্তফা পারভেজ মামলাটি তদন্তের আদেশ দেন।
সুত্র: আজকের আওয়াজ