logo

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ১০:৪৯ অপরাহ্ণ

সৌদিতে অবস্থানরত বাংলাদেশি‌দের জন্য দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

প্রতিবেদন প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | সময়ঃ ০৪:০৯
  • সংবাদ পাঠকঃ ১৪৬৩ জন
photo

অনলাইন ডেক্স : 

 

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে দেশটিতে থাকা বাংলাদেশের দূতাবাস। সোমবার (২ মার্চ) জারি করা বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষ থেকে জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের শান্ত থাকার এবং গুজব এড়িয়ে চলার পরামর্শ দি‌য়ে বলা হয়, সৌদি আরবের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড, কোনো সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

 

আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরে যাওয়ার পূর্বে সংশ্লিষ্ট বিমান সংস্থা কিংবা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

যে কোনো জরুরি সেবার জন্য দূতাবাসের হটলাইন নম্বর ৮০০১০০০১২৪ (কূটনৈতিক উইং), ৮০০১০০০১২৫ (শ্রম কল্যাণ উইং) ও ৮০০১০০০১২৬ (পাসপোর্ট ও কনসুলার সেবা) এ যোগাযোগ করতে বলা হয়েছে।

শেয়ার করুন