logo

শনিবার, ২ মে, ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ০২:৫৬ পূর্বাহ্ন

কুষ্টিয়া সিটি কলেজে শহিদ দিবস পালন

প্রতিবেদন প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০৪:২১
  • সংবাদ পাঠকঃ ১৪৮২ জন
photo

প্রেসবিজ্ঞপ্তি : 

 

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়া সিটি কলেজে শিক্ষক মিলনায়তনে ২১ ফেব্রুয়ারি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাঃ কামরুজ্জামান। পবিত্র কুরআন তেলাওয়াত করেন গণিত বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ রহিদুল ইসলাম। শিক্ষকদের পক্ষ বক্তব্য রাখেন মোঃ হাসাবুল ইসলাম, মোঃ আন্তাজ উদ্দিন ও মোঃ ওবাইদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা ও মুনাজাত করেন সহকারী অধ্যাপক  মোঃ আশাদুল হক।


 

শেয়ার করুন