logo

সোমবার, ২ মার্চ, ২০২৬ ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ১১:৫৬ পূর্বাহ্ন

বাতিল করুন শনিবারের সরকারি ছুটি

প্রতিবেদন প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ১০:৫৮
  • সংবাদ পাঠকঃ ৬৪৬ জন
photo

 
: শামসুল আলম স্বপন :
 
সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান যিনি বাংলাদেশের জাতীয় সংসদের ১২ বার বার্ষিক অর্থ বাজেট পেশকারী অর্থমন্ত্রী। তিনি শনিবার ছুটির দিন ঘোষণা করার জন্য অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে । যুক্তি দেখিয়ে ছিলেন শনিবার ছুটির দিন ঘোষণা করলে সরকারি তেল সাশ্রয় হবে । পাশাপাশি সরকারি কর্মকর্তারা-কর্মচারিরা শুক্র ও শনিবার দুদিন ছুটি পেলে তারা গ্রামে যেয়ে কৃষি কাজ করার সুযোগ পাবে । তাতে কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দাম কমবে । এই যুক্তির প্রেক্ষিতে শনিবার ছুটির দিন ঘোষণা করা হয় । দেখা গেলো দু’দিন ছুটি পেয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারিরা সরকারি গাড়িতে তেল পুরে গাড়ি হাকিয়ে চলে যান প্রমোদ ভ্রমণে কিংবা বনভোজন,পিকনিকে । সরকারি খরচ সাশ্রয়ের পরিবর্তে খরচ বাড়তে থাকে । সরকারি কর্মকর্তা ও কর্মচারিরা কি জিনিষ তা পরে হাড়ে হাড়ে টের পান সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান । তখন আর করার কিছুই ছিলনা । শনিবার ছুটি থাকায় ব্যাংক,বিমাসহ সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মযজ্ঞ স্থবির হয়ে পড়ে। সেবা গ্রহনকারী জনগণ পড়ে চরম ভোগান্তিতে । অর্থনীতিতে পড়ে বিরুপ প্রভাব।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শনিবার ছুটির দিন সচিবালয়ে অফিস করবেন এ ঘোষণায় আমরা তাকে জানাই আন্তরিক অভিনন্দন । আমাদের দাবি তিনি শনিবারের ছুটি বাতিল করবেন তাতে সকল প্রতিষ্ঠানে নতুন করে শুরু হবে কর্মযজ্ঞ । নিরসন হবে জনভোগান্তি ।
চেয়ারম্যান
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থাে
মোবা: ০১৭১৬৯৫৪৯১৯

শেয়ার করুন