logo

সোমবার, ২ মার্চ, ২০২৬ ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ১১:৫৬ পূর্বাহ্ন

ড. মুহাম্মদ ইউনূস কি পরবর্তী রাষ্ট্রপতি ?

প্রতিবেদন প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০৭:৩৯
  • সংবাদ পাঠকঃ ৫৭০ জন
photo

ঢাকা অফিস : 
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী 'নতুন বাংলাদেশে' অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ফেসবুকের বিভিন্ন পোস্টে নেটিজেনরা এই প্রস্তাব তুলে ধরছেন। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী এক পোস্টে প্রস্তাব করেছেন যে, "ড. ইউনূসকে রাষ্ট্রপতি করা হতে পারে, সেক্ষেত্রে উপ-প্রধানমন্ত্রী হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।" এই প্রস্তাবকে সমর্থন করে আই এইচ রাফি লিখেছেন, এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় ও শক্তিশালী সংসদ, যেখানে তরুণ প্রধানমন্ত্রী ও বিরোধী দল ড. ইউনূসকে বেগম জিয়ার মতো সর্বোচ্চ শ্রদ্ধার জায়গায় রাখবেন।
​এছাড়া অথর জিয়াউল হক ড. ইউনূসের আন্তর্জাতিক পরিচিতি ও প্রজ্ঞাকে কাজে লাগাতে তাঁকে রাষ্ট্রপতি করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন। তিনি মনে করেন, এটি বৈশ্বিক পরিসরে বাংলাদেশের জন্য একটি শক্তিশালী 'কূটনৈতিক রক্ষাকবচ' তৈরি করবে। সাধারণ ব্যবহারকারীদের মধ্যে শাহিরাজুল ইসলাম, এস কে পারভেজ খান এবং রুজী আক্তার ড. ইউনূসকে একজন যোগ্য ও নির্ভরযোগ্য রাষ্ট্রপ্রধান হিসেবে অভিহিত করেছেন। যদিও ড. ইউনূস নিজে এই প্রস্তাবে সম্মত হবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে, তবে জনগণের একটি বড় অংশ মনে করছে তাঁর রাষ্ট্রপতি হওয়া দেশের অগ্রগতির জন্য মাইলফলক হয়ে থাকবে।

শেয়ার করুন