logo

সোমবার, ২ মার্চ, ২০২৬ ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ১১:৫৭ পূর্বাহ্ন

ধানের শীষকে বিজয়ী করুন : কুতুব উদ্দিন আহমেদ

প্রতিবেদন প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০২:৩৬
  • সংবাদ পাঠকঃ ১৫২০ জন
photo

জনতার পত্রিকা : 
 
কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক এককালের তুখোড় ছাত্র নেতা কুতুব উদ্দিন আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জনতার পত্রিকায় দেয়া এক সাক্ষাতকারে বলেছেন আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনে বিএনপি , জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নিচ্ছেন । মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এ জন্য যে এ পর্যন্ত কুষ্টিয়াতে রাজনৈতিক কোন সহিংসতা ঘটেনি। আমরা আমাদের দলের সকল নেতা-কর্মীদের প্রতি উদাত্ব আহ্বান জানাই, আপনারা শান্ত থাকুন, কারো কথায় বা কোন গুজবে কান দিবেন না ।
 
ভোট কেন্দ্রর পরিবেশ যাতে ভালো থাকে এবং সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে আপনারা সকলে সজাগ থাকবেন এবং প্রশাসনকে সহযোগিতা করবেন । ‘
সেই সাথে জালভোট কিংবা অবৈধ ভোট যাতে কেও দিতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখবেন । ভোট কেন্দ্রে কোন সমস্যা সৃষ্টি হলে দ্রুত প্রশাসন অথবা আমাদেরকে অবহিত করবেন। কুষ্টিয়ার সকল আসনে ধানের শীষের বিজয় হোক আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি । আমরা আশা করি ৪টি আসনেই ধানের শীষের বিজয়ী হবে ইনশাল্লাহ ।
 
উল্লেখ্য এ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক উত্তেজনা। মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা প্রতিটি আসনে মিছিল মিটিং, প্রতিবাদ,মানবন্ধন কর্মসূচী দিয়ে তুলকালাম কান্ড সৃষ্টি করে । নেতারা একে অপরের সাথে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ করে দেয় । এ অবস্থা সামাল দিতে কেন্দ্রও অনেকটা হিমশিম খায়। পরিস্থিতি ভয়াবহতার দিকে গড়ালে কেন্দ্রের নির্দেশে কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জি, জাকির হোসেন সরকার মাঠে নামেন আন্তরিকতার সাথে । তাঁরা সমঝোতার প্রচেষ্টা চালিয়ে অল্প সময়ের মধ্যেই সফলতা অর্জন করেন। । যে কারণে আজকে কুষ্টিয়া বিএনপি’র ঐক্যের প্রতীক হিসেবে সবার কাছে সমাদ্রিত হলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জি. জাকির হোসেন সরকার। কুষ্টিয়ার ৪টি আসনে বিএনপির প্রার্থীর সম্ভাব্য জয়ের পিছনে এই তরুণ দুই নেতার অবদান চিরদিন মনে রাখবে কুষ্টিয়া বিএনপি’র নেতা-কর্মীরা। দুই নেতা আজ কর্মীদের প্রসংশায় সিক্ত ।
দোয়া করি মহান আল্লাহ যেন তাঁদেরকে সাফল্যের দ্বার প্রান্তে পৌছে দেন । আমীন
 
শুভেচ্ছান্তে-
শামসুল আলম স্বপন
সাবেক জেলা গ্রামসরকার প্রধান ও সাংবাদিক ।

শেয়ার করুন