জাকির হোসেন সরকার দৃষ্টান্ত স্থাপন করলেন সৌহার্দ্য ও মানবতার
প্রতিবেদন প্রকাশ:
০৮ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০৩:৪৭
সংবাদ পাঠকঃ ১৮০৫ জন
: শামসুল আলম স্বপন :
প্রতিদ্বন্দ্বি প্রার্থী মুফতি আমীর হামজা অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি এ সংবাদ পেয়ে নিজের নির্বাচনী প্রচারণা বন্ধ রেখে কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ছুটে গেলেন মুফতি আমীর হামজাকে দেখতে হাসপাতালে। খোঁজ খবর নিলেন তাঁর শারিরীক অবস্থার । বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন অসুস্থ্য আমীর হামজার শয্যাপাশে। সুস্থ্যতার জন্য দোয়া প্রার্থনা করলেন মহান আল্লাহর দরবারে। দৃষ্টান্ত স্থাপন করলেন সৌহার্দ্য ও মানবতার । ধানের শীষ প্রতীকের প্রার্থী জাকির হোসেন সরকারের এমন মানবিক আচরন থেকে আমাদের সকলকে শিক্ষা নেয়া উচিৎ নয় কি ?