logo

সোমবার, ২ মার্চ, ২০২৬ ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ১১:৫৬ পূর্বাহ্ন

কারাগারে হাজতি বিদ্যুৎ আলীর আত্মহত্যা

প্রতিবেদন প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ১২:২৩
  • সংবাদ পাঠকঃ ৭৬০ জন
photo

 

 কুষ্টিয়া  প্রতিনিধি :

 


বিদ্যুৎ আলী (২৭) নামের এক হাজতির কুষ্টিয়া জেলা কারাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন কারা কর্তৃপক্ষ । আজ ৭ ফেব্রুয়ারি শনিবার  ভোরে কারাগারের কারাগারের ভেতরে এই ঘটনা ঘটে। বিদ্যুৎ আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।
কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম বলেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দুই মাস আগে বিদ্যুৎ আলী কারাগারে আসেন। তিনি আজ ভোরে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া মেনে পরিবারের কাছে লাশ হস্তন্তর  করা হবে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ নিয়ে কারাগারে হাজতি ও কয়েদিদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে ।

শেয়ার করুন