logo

সোমবার, ২ মার্চ, ২০২৬ ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ১১:৫৭ পূর্বাহ্ন

তারুণ্যের কণ্ঠে নির্বাচনী অঙ্গীকারের গান ঢাকা–১৭ আসনে

প্রতিবেদন প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০১:০৯
  • সংবাদ পাঠকঃ ৭০৩ জন
photo

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা–১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে তরুণশিল্পীদের গাওয়া একটি থিম সঙ। বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনীপ্রচারণায় গানটি ব্যবহার শুরু হয়।

 

ঢাকা–১৭ আসনের বিএনপির নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঞ্চালনায় এক অনুষ্ঠানে গানটি প্রকাশ করা হয়। তরুণদের সংগঠন ‘তারুণ্যের শক্তির’ নির্বাচনী প্রচারণা উপ-কমিটি এই আয়োজনের মূল উদ্যোক্তা।

গানটির কথায় ও সুরে ঢাকা–১৭ আসনের অন্তর্গত এলাকাবাসীর আশা, পরিবর্তনের প্রত্যাশা এবং ‘সবার আগে বাংলাদেশ’ ভাবনা তুলে ধরা হয়েছে। গানটি তৈরি করেছেন আবু জায়েদ রনিক। কণ্ঠ দিয়েছেন একঝাঁক তরুণ-তরুণী।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুস সালাম বলেন, এই থিম সঙ শুধু একটি গান নয়, এটি ঢাকা–১৭ এর মানুষের কণ্ঠস্বর ও তাদের আকাঙ্ক্ষার সুর। এটি একটি ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, জনপ্রিয় গায়ক আসিফ আকবর ও নন্দিত গায়িকা বেবী নাজনীন। অনুষ্ঠানে আরও ছিলেন ‘তারুণ্যের শক্তি’নির্বাচনী ক্যাম্পেইন উপ-কমিটির আহ্বায়ক শওকত আজিজ, সদস্য সচিব সাইদুল বাসার শোয়াব, যুগ্ম আহ্বায়ক আবু জায়েদ রনিক, মুখপাত্র আবির মিনহাজ, ব্যারিস্টার আকিব আকবর খান চৌধুরী, মিডিয়া সেল উপ-কমিটির আহ্বায়ক রেজাউল হোসাইন অনিক, মুখপাত্র আইনজীবী জিসান গোলজার, সদস্য মো. কামরুজ্জামান, শফিকুল ইসলাম রাব্বি, নাফিস আবরার, সানাম জামিল, তানভীর হাসান, রাফি আহমেদ,ফারহান শাহরিয়ার, পাবলো পিকাসো, মাহিরা তাসনিম ও আরও অনেকে।

আয়োজকরা জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় এই থিম সঙটি সভা-সমাবেশ, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং প্রচার কার্যক্রমে ব্যবহার করা হবে।

শেয়ার করুন