নিজস্ব প্রতিবেদক : প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া কুষ্টিয়া সদর আসনের ১৩টি ইউনিয়নের ১ শ ৪৯ গ্রামের গ্রামসরকার প্রধানদের সাথে ১লা ফেব্রুয়ারী রোববার কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে সকাল ১০টায় ধানের শীষের প্রার্থী ইঞ্জি: জাকির হোসেন সরকার মত বিনিময় করবেন বলে জানিয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া জেলা বিএনপি’র অফিসে তিনি সাবেক জেলা গ্রাম সরকার প্রধান শামসুল আলম স্বপনকে এ বিষয়ে অবহিত করেন। এ সময় কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক জনাব কুতুব উদ্দিন আহমেদসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইঞ্জি: জাকির হোসেন সরকার বলেন, মহামান্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন গ্রামসরকারই আসল সরকার । বিএনপি ক্ষমতায় গেলে পুনরায় গ্রামসরকার পদ্ধতি প্রতিটি গ্রামে চালু করার উদ্যোগ গ্রহন করবো ইনশাল্লাহ । তিনি গ্রামসরকার প্রধান ও সদস্যদের কাছে দোয়া ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় সাবেক জেলা গ্রাম সরকার প্রধান শামসুল আলম স্বপন ধানের শীষের প্রার্থী ইঞ্জি: জাকির হোসেন সরকারের হাতে কুষ্টিয়া সদর উপজেলার গ্রাম সরকার প্রধান ও তাদের স্বজনদের নামের তালিকা তুলে দেন ।