ভাড়া দেওয়া বাড়িতে মাদকসহ আটক ৮৪, অতিরিক্ত ডিআইজি প্রত্যাহার


ঢাকা অফিস : 

 

নিজের ভাড়া দেওয়া বাড়িতে মাদকসহ ৮৪ জন আটকের পর, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দ্রুত কার্যকর করার কথা বলা হয়েছে। 

 

 

রাজধানীর খিলক্ষেতে, জহিরের ভাড়া দেওয়া বাড়ি থেকে মাদক উদ্ধারের পর ৮৪ জনকে আটক করা হয়। 

 

পুলিশ হাউজিং-১ এলাকায় অতিরিক্ত ডিআইজি জহিরের তিনতলা বাড়িতে মঙ্গলবার ভোরে অভিযান চালানোর তথ্য দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

 ওই বাড়িতে রাতভর ডিজে পার্টি, মাদক সেবন ও মাদকের কারবার চলার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের একটি দল।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।