আখড়া বাড়িতে ৩ দিনের উৎসব ও মেলা শুরু


 

জনতার পত্রিকা  :

 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও কুষ্টিয়া লালন একাডেমির তত্বাবধানে ১৭ অক্টেবর সন্ধ্যায় বাউল সম্রাট লালন সাঁই এর আখড়া বাড়িতে উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো ৩ দিনের উৎসব ও লালনমেলা  । 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, ফরিদা ইয়াসমিন এমপি, সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম।

 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি তৌহিদ বিন-হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, মরমী কবি লালন সাঁই ছিলেন মানবতার দিশারী । তিনি জাতপাত বিশ্বাস করতেন না। তাই  তিনি তাঁর গানে উল্লেখ করেছেন “সব লোকে কয় লালন কি জাত সংসারে”। সকল ধর্মের  প্রতি ছিল তার অঘাদ ভালোবাসা ও শ্রদ্ধা। মানুষের প্রতি ছিলতার অদম্য ভালোবাসা ।  যে কারণে তিনি তার গানে  উল্লেখ করেছেন ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি। 


উদ্বোধনী দিনের কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল লালন সংগীতের আসর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 

আসা শিল্পীদের কণ্ঠে লালনের গান শোনার সুযোগ পেলেন দর্শনার্থীরা। দীর্ঘ ঐতিহ্য ও প্রাণের টানে ছেঁউড়িয়ার লালন আখড়া বাড়িতে যুগ যুগ ধরে বসছে লালন মেলা।বাউল সম্রাটের ভক্ত-অনুসারী থেকে শুরু করে নানা শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এ মেলায়।
লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে লালন একাডেমি চত্বরে এ আয়োজন চলবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত।
ছেঁউড়িয়ায় তিনদিনের এ মেলা ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালনভক্ত, বাউল সাধক, গবেষক, শিল্পী, সংস্কৃতি কর্মী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে লালন আখড়াবাড়ি।


বাউল গানের সুর, সাধক-অনুরাগীদের ভাব বিনিময় এবং লোকজ সংস্কৃতির নানা আয়োজনে স্থানটি হয়ে উঠেছে  প্রাণবন্ত সাংস্কৃতিক মিলন কেন্দ্র। লালনের মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও সাম্যের বাণীকে ধারণ করে এ মেলা মানুষে মানুষে সম্প্রীতি ও মিলনের বার্তা ছড়িয়ে দেবে এমনটাই প্রত্যাশা আয়োজক ও লালন-অনুরাগীদের।
এবার প্রশাসনের কড়াকড়িতে মাদক মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে লালন উৎসব ও মেলা।
বাউল গান, একতারার সুর আর সাধক-অনুরাগীদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠে লালন একাডেমি চত্বর।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।