বিএসএফের পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি


জনতার পত্রিকা : 

 

আজ ১১ অক্টোবর রবিবার সকালে  ৮টার দিকে (৪৭ বিজিবি) ব্যাটালিয়নের অধীন কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে  ঠোটারপাড়া বিওপির ১৫৩/৯ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ৪ ভারতীয় নাগরিককে  পুশইনের চেষ্টা করেছে  বিএসএফ । এ সময়  উদয়  কিষাণ ক্যাম্পের বিজিবি পপ্রতিহত করে বিজ্ঞাপন
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়, রবিবার সকাল আটটার দিকে বিএসএফ সদস্যরা তাদের উদয় কিষাণ ক্যাম্প এলাকা থেকে ৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে। এর মধ্যে দুজন পুররুষ এবং দুজন নারী রয়েছেন। 
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ৪জন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ সদস্যরা। তাদের সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে। বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাদেরকে ফেরত নিতে বাধ্য হয়।
 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।