সাতক্ষীরার আগরদাঁড়ীতে আ.লীগ নেতাকে দেয়া হলো সারের ডিলার


 
 
নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা :
 
সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নে সারের ডিলার হিসেবে ডিলার আওয়ামী লীগের এক নেতার নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিয়োগপ্রাপ্ত রেজাউল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তাঁর নিয়োগের খবরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
 
শুক্রবার (৯ অক্টোবর) সকালে জেলার সারের ডিলারশিপ নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত তালিকা প্রকাশের পর এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।
 
আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বাবলু বলেন, 'রেজাউল ইসলাম আওয়ামী লীগের পদধারি নেতা। তিনি আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মতো একজন ব্যক্তিকে বিএনপি নেতাদের সুপারিশে ডিলার হিসেবে নিয়োগ দেয়া অত্যন্ত দুঃখজনক। আমরা এই নিয়োগ  বাতিলের দাবি জানাচ্ছি।
সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আল মামুন রাজু বলেন, জেলা বিএনপির শীর্ষ নেতাদের সুপারিশে এই নিয়োগ দেয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। অথচ এই ইউনিয়নে জেলা সে্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজিব আবেদন করেছিল। তাকে দেয়া হয়নি। 
তিনি বলেন, ১৭ বছর ধরে যারা নানানভাবে নির্যাতিত হয়েছেন তাদেরকে এখন অবমুল্যায়ন করা হচ্ছে।
আল মামুন রাজু আরো বলেন, কেবল সার ডিলার নয় বিএনপির সদস্য ফরম পূরণেও অনেক আওয়ামী লীগের সদস্যদের সুযোগ দেয়া হয়েছে। তাদেরকে কোথাও কোথাও কমিটিতে জায়গা দেয়া হয়েছে। 
এবিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সাথে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।