শতভাগ দুর্নীতি মুক্ত প্রতিষ্ঠান “বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ”


 

 

 

 

 

 

মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, 

 

বাংলাদেশের দরিদ্রপীড়িত মানুষের ভাগ্যে পরিবর্তনের জন্য আপনি নিরলস কাজ করে দেশের মানুষের যেমন আস্থা অর্জন করেছেন তেমন বিশ্ববাসীর কাছে পেয়েছেন বিরল সম্মান। 

 

আপনি নিশ্চয় জানেন দুর্নীতিতে বাংলাদেশ অতীতে বার বার চ্যাম্পিয়ন হয়েছে। যে দেশের সরকারি অধিকাংশ প্রতিষ্ঠানই দুর্নীতির আখড়ায় পরিনত। সে দেশে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান আছে এমনটি ভাবাও অবান্তর। কিন্তু আমাদের প্রিয় বাংলাদেশে “বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ” একমাত্র প্রতিষ্ঠান যা শতভাগ দুর্নীতি মুক্ত। হয়তো একথা অনেকেই বিশ্বাস করতে চাইবে না।

 

 বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ে ১১শত ক্ষুদ্র এনজিওদের নিয়ে দেশের প্রায় এক কোটি হতদরীদ্র মানুষের স্বাবলম্বী করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠান প্রতিবছর সহযোগি সংস্থার মাঝে কয়েক  কোটি  টাকা অনুদান প্রদান  করে থাকে। মজার ব্যাপার হলো এ প্রতিষ্ঠান থেকে অনুদান পেতে ১(এক) টাকাও ঘুষ দেয়া লাগেনা।বরং প্রকল্প জমা দেয়ার পর যাচাই বাচায়ে টিকে গেলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সংশ্লিষ্ট এনজিওকে চিঠি দিয়ে ডেকে নিয়ে আপ্যায়ন করে আনুষ্ঠানিক ভাবে অনুদানের চেক প্রদান করে। অনুদান নিতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের পিওন থেকে চেয়ারম্যান পর্যন্ত কাউকে এক কাপ চা খাওয়ানো লাগেনা।

 

শুধু তাই নয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের যে সকল পরীবিক্ষণ উপদেষ্টা গণ মাঠ পর্যায়ে প্রকল্প মনিটরিং এ আসেন তারাও দুর্নীতির উর্ধে্ব। শতভাগ দুর্নীতি মুক্ত প্রতিষ্ঠান  “ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন “। এমন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা গর্বীত।

মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আপনি জেনে খুশি হবেন যে,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতায় ২০০৪ সালের ২রা ডিসিম্বের  প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন । এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের ১১শত ক্ষুদ্র এনজিও’ কয়েক কোটি দরিদ্র ও অসহায় মানুষের  ভাগ্য উন্নয়নে কর্মসূচি বাস্তবায়ন করছে। 

আপনাকে অভিনন্দন জানাই এই কারণে যে আপনি অত্যন্ত যোগ্যব্যক্তি  জনা্ব খোন্দকার মো: মোরতাজুল করিম বাদরু মহোদয়কে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করেছেন।  

 

আমি দেশের ক্ষুদ্র এনজিওদের পক্ষ থেকে আপনার কাছে আবেদন জানাই বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মত শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানকে বড় অংকের উন্নয়ন ফান্ড দিয়ে অসহায় মানুষের সেবা করার সুযোগ দিবেন। 

 

 সেই সাথে দেশের সকল সরকারি প্রতিষ্ঠানকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মত  দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন। তাহলে দেশ এগিয়ে যাবে ,দাঁড়াবে উন্নত বিশ্বের কাতারে। গড়ে উঠবে সবার আগে বাংলাদেশ ।

 

বিনীত নিবেদক: 

 

 

শামসুল আলম স্বপন

নির্বাহী পরিচালক

সেবা (পল্লী উন্নয়ন সংস্থা) কুষ্টিয়া । 

ও সাবেক জেলা গ্রামসরকার প্রধান,বৃহত্তর কুষ্টিয়া ।

মোবা :০১৭১৬৯৫৪৯১৯


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।