খুলনায় আমাদের সময় পত্রিকার বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত



 খুলনা  অফিস : 


দৈনিক আমাদের সময়ের খুলনা বিভাগের দশ জেলার জেলা প্রতিনিধিদের প্রতিনিধি সভা  ২১ সেপ্টেম্বর দুপুরে খুলনার কাইফেং চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। 
সাভায় দৈনিক আমাদের সময় পত্রিকার এজিএম ( এইচ আর এন্ড  এ্যাডমিন মোহাম্মদ মুসা, হেড অব এ্যাকাউন্টস মোহাম্মদ  নুরু আবছার ও বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল কাফি  জেলা প্রতিনিধিদের পত্রিকার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পত্রিকার স্বার্থে জেলা প্রতিনিধিদের সার্কুলেশন, বিজ্ঞাপনসহ সব দিকে আরো বেশি সোচ্চার হওয়ার আহবান জানান। খুলনা ব্যুরোর নেতৃত্বে  বিভাগের দশ জেলার সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট ন্যায্য সাত দফা  দাবির ব্যাপারে আশ্বস্ত করেন এবং  এ গুলো বাস্তবায়নের জন্য পত্রিকার সম্পাদক ও প্রকাশকের নিকট পেশ করা হবে বলে আশ্বস্ত করেন সংশ্লিষ্টরা।


এসময় খুলনা বিভাগের ১০  জেলার প্রতিনিধির মধ্যে সৈয়দ হুমায়ুন কবীর রানা, সোহাগ হাওলাদার,  রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, শামসুল  আলম স্বপন, মীর মাহলায়েল আলী শিশির, মো: আকিমুল ইসলাম, মোকলেছুর রহমান উপস্থিত ছিলেন।  বিভাগীয় দশ জেলার সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি গুলো পাঠ করেন, যশোর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম।  এ ছাড়াও সাতক্ষীরা জেলা প্রতিনিধি খুলনা বিভাগের সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট উল্লেখযোগ্য কয়েকটি দাবি জরুরি ভাবে পুরন করার জন্য  আহবান জানান পত্রিকার হেড অফিসের কর্মকর্তাদের কাছে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।