“শেখ হাসিনা ডিসেম্বরে না—এখনই আসুক” : ওসি রাকিবুল হাসান


জনতার পত্রিকা : 
 
“শেখ হাসিনা ডিসেম্বরে না—এখনই আসুক। আমরা তো বিএনপি করি না, আমরা আওয়ামী লীগ করি। রাস্তায় লীগ দেখলে আমরা ছেড়ে দেব!”
ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানের এই অডিও এখন নতুন করে প্রশ্ন তুলেছে—শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি পুলিশের মাঠপর্যায়ের কিছু সদস্যের আনুগত্য কি এখনো রয়ে গেছে?
অডিওতে ওসি রাকিবুল হাসানকে বলতে শোনা যায়, রাস্তার পুলিশ অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে এবং শেখ হাসিনা দেশে ফিরলে পুলিশ তাকে ঠেকাতে পারবে না।
তিনি আরও বলেন, সেনাবাহিনীর সঙ্গে এমন কথাও হয়েছে যে শেখ হাসিনা দেশে আসলে তারা ‘নিউট্রাল’ থাকবে এবং ক্যান্টনমেন্টের বাইরে বের হবে না। এমনকি সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে থাকার বিষয়েও আলোচনা হয়েছে বলে অডিওতে দাবি করা হয়।
অডিওর আরেকটি অংশে আওয়ামী লীগের প্রসঙ্গ তুলে বলা হয়—
‘আমরা তো বিএনপি করি না, আমরা আওয়ামী লীগ করি।’
আরও দাবি করা হয়, রাস্তায় আওয়ামী লীগের লোকজন দেখা গেলে তাদের ছেড়ে দেওয়া হবে।
সবচেয়ে আলোচিত বক্তব্যগুলোর একটি হলো—শেখ হাসিনা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে এখনই দেশে আসা উচিত। কারণ, অডিওতে কথিত বক্তব্য অনুযায়ী, বর্তমানে রাস্তায় পুলিশের সক্ষমতা এতটাই দুর্বল যে তিনি দেশে ফিরলে পুলিশ তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারবে না।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।