প্রতিবেদন প্রকাশ: ১২ সেপ্টেম্বার ২০২৬, সময়ঃ ০৫:৪০
স্পোর্ট ডেক্স :
ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৬-এ পদকজয়ী বাংলাদেশি সাঁতারুদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বর্ণপদকজয়ী সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, রৌপ্যপদকজয়ী নৌবাহিনীর সোনিয়া আক্তার ও পলাশ চৌধুরী এবং ব্রোঞ্জপদকজয়ী নুরুল ইসলামসহ থাইল্যান্ডে স্বর্ণপদক জয়ী নৌবাহিনীর সামিউল ইসলাম রাফিকেও ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
গত ৬ সেপ্টেম্বর ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করে বাংলাদেশ। প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুরা একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জয় করেন।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।