প্রতিবেদন প্রকাশ: ০৫ সেপ্টেম্বার ২০২৬, সময়ঃ ০৬:৪৪
জনতার পত্রিকা :
পাসপোর্ট কর্মকর্তা্ মামুনের নামে বিপুল সম্পত্তি ও ১৪টি ফ্ল্যাট: মো. আব্দুল্লাহ আল মামুন এবং তার স্ত্রী শাহান আরার নামে । শুধু ঢাকাতেই অন্তত ১৪টি ফ্ল্যাটসহ প্রায় অর্ধশত (৫০) কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। নথিপত্র অনুযায়ী, ২০০৫ থেকে ২০২১ সালের মধ্যে তারা এসব সম্পত্তি কিনেছেন।
ফ্ল্যাটের অবস্থান: ঢাকার ধানমন্ডি, নিউ এলিফ্যান্ট রোড, মোহাম্মদপুর, কাটাসুর, বসুন্ধরা আবাসিক এলাকা, কাফরুল এবং হাজারীবাগের মতো এলাকায় এসব ফ্ল্যাট অবস্থিত। এছাড়াও ইব্রাহিমপুরে তার একটি প্লটের অংশীদারিত্ব রয়েছে।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।