পেলেন উষ্ণ অভ্যর্থনা : সাড়ে পাঁচ মাস পর সংসদে মির্জা আব্বাস,


ঢাকা অফিস : 

 

দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে জাতীয় সংসদে ফিরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংসদে যোগ দিয়ে আবেগঘন বক্তব্যে তার সুস্থতার জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে আমৃত্যু দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফেরেন মির্জা আব্বাস। পরদিনই সংসদে যোগ দেন তিনি। সংসদে তার উপস্থিতিকে স্বাগত জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘পাঁচ মাস পর জাতীয় সংসদে যোগ দিয়েছেন মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন। আমরা তাকে স্বাগত জানাই।’ স্পিকারের বক্তব্যের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে অভিবাদন জানান।

গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।