প্রতিবেদন প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, সময়ঃ ০৬:৪৯
ঢাকা অফিস : ফুটবল মহাতারকা লিওনেল মেসির প্রতি নিজের ভালোবাসার কথা আবারও প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসিকে মেনশন করে তিনি লিখেছেন, ‘ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম…।’সংক্ষিপ্ত এই বার্তায় আর কিছু না বললেও, আর্জেন্টাইন অধিনায়কের প্রতি পরীমনির অনুরাগ স্পষ্ট হয়ে উঠেছে। পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই মেসির প্রতি নিজেদের ভালোবাসার কথা জানান, আবার অনেকে পরীমনির আবেগঘন পোস্টের প্রশংসাও করেন।
এটি অবশ্য নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময় লিওনেল মেসিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরীমনি। আর্জেন্টিনার ম্যাচ কিংবা মেসিকে ঘিরে আলোচনায় প্রায়ই সরব থাকতে দেখা যায় তাকে।
সর্বশেষ এই পোস্টের মাধ্যমে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার প্রতি নিজের অকৃত্রিম ভালোবাসার কথাই আবারও জানিয়ে দিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।