দর্শক হৃদয়ে মুগ্ধতা ছড়াচ্ছে জয়া


বিনোদন ডেস্ক : দুই বাংলায় দাপিয়ে বেড়াচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। বয়সকে থমকে দিয়ে তার সৌন্দর্য ও অনন্য অভিনয় দর্শক হৃদয়ে মুগ্ধতা ছড়াচ্ছে। কিন্তু এসব সৌন্দর্যের আড়ালে অভিনেত্রীর রয়েছে একটি বদঅভ্যাস।

 

ক’দিন আগে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে জয়া আহসানের কাছে জানতে চাওয়া হয়- তার এমন কোনো অভ্যাস রয়েছে কি না, যা ক্ষতিকর। আর পরিবারও সেটা ছাড়তে বলছে কিন্তু তিনি ছাড়তে পারছেন না? এ প্রশ্ন রাখার পর হাসতে হাসতে জয়া আহসান বলেন, ‘আছে, বলা যাবে না।’

খানিকটা সময় নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার পান খাওয়া উচিত। আমি ভীষণ পান খাই, জর্দ্দা দিয়ে পান খাই। মাঝেমধ্যে খাই বিষয়টা তেমন নয়, প্রায়শই খাই। বিশেষ করে যখন চাপের মধ্যে থাকি, তখন পান খাই।’

 

কীভাবে পান খাওয়ার অভ্যাস হলো, তাও ব্যাখ্যা করেছেন জয়া আহসান। অভিনেত্রীর কথায়, ‘অভ্যাসটা ছোটবেলায় হয়েছে। আমার নানু পান খেতেন। নানু পান খেতেন আর পানের ছোট্ট একটি অংশ আমার মুখে দিয়ে দিতেন। সেই থেকেই অভ্যাসটা হয়েছে।’

জয়া আহসানের নানুর পানের বাটা এখনো তার কাছে রয়েছে। এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নানুর পানের বাটা আমার কাছেই থাকে। নানুর পানের বাটা নিয়ে আমি অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রামেও গিয়েছি। এটি অনেকটা ক্লাচ ব্যাগের মতো, দেখতে বটুয়া টাইপ। এটা আমার অনেক কাছের, অনেক প্রিয়। পানের পসরা সাজিয়ে বসা থেকে দূরে যেতে চাই না। আমি পান খাই কিন্তু দাঁত দেখে তা বোঝা যায় না।’

বলা দরকার, গেল ১০ জুলাই কলকাতায় মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। তিন বছর আগে দর্শকের হৃদয় ছুঁয়েছিল ‘অর্ধাঙ্গিনী’। এবার সেই গল্পেরই নতুন অধ্যায় নিয়ে বড়পর্দায় ফিরেছে ‘আজও অর্ধাঙ্গিনী’। তবে শুধু পুরোনো সম্পর্কের আবেগ নয়, এবার গল্পে যুক্ত হয়েছে নতুন সংকট, নতুন সত্য এবং বেশ কিছু না-বলা অধ্যায়। এটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।