শপিংমলে ক্রেতাদের আকৃষ্ট করতে প্রচার-প্রচারণায় যৌথ উদ্যোগ গ্রহণ করতে হবে : প্রশাসক


জনতার পত্রিকা : 
 
কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে, জেলা পরিষদ শপিং মল কাম অফিস ভবনের সকল অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের  সুযোগ্য প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার:), মো: আব্দুল হাই সিদ্দিকী।
 
প্রশাসক মহোদয় বলেন, শপিংমলে ক্রেতাদের আকৃষ্ট করতে প্রচার-প্রচারণা এবং যৌথ উদ্যোগ গ্রহণ করতে হবে, সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব ব্যবহার এবং সময়মতো এসি ও লাইট বন্ধ রাখাতে হবে,।সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ, নিজস্ব নিরাপত্তা প্রহরীদের কার্যক্রম বৃদ্ধি এবং শপিংমল খোলার ও বন্ধ করার নির্দিষ্ট সময় মেনে চলতে হবে, মলের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখাটা অত্যন্ত জরুরি, আমাদের শপিংমলের সার্বিক উন্নয়ন, ব্যবসা পরিচালনা সহজতর করার জন্য আপনাদের সহযোগিতা আশা করছি। উক্ত সভায় জেলা পরিষদ শপিং মল কাম অফিস ভবনের সকল অংশীজনের উপস্থিতি ও মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা পরিষদ শপিং মল কাম অফিস ভবনের সম্মানিত সকল অংশীজন, জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।