প্রতিবেদন প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, সময়ঃ ০৪:১৬
জনতার পত্রিকা :
১৩ জুলাই ২০২৬ সোমবার ভোরে নিজ বাসভবন থানাপাড়ায় ইন্তেকাল করেন কুষ্টিয়া জজ কোর্টের সিনিয়ার আইনজীবী অ্যাডভোকেট মো: লিয়াকত আলী । (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশব্রতী পত্রিকার সম্পাদক ছিলেন। রাষ্ট্র ভাষা আন্দোলনের সংগঠন তমদ্দুন মজলিসের জেলা সভাপতি ছিলেন তিনি । তার মৃত্যুতে আমরা জনতার পত্রিকার পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।