প্রতিবেদন প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, সময়ঃ ১১:৩৬
জনতার পত্রিকা :
কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামের ৩ নং ওয়ার্ডের ত্রিমোহনীর ঘাট ও ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার ভায়না গ্রামের ঘাট সংযোগকারী কুমার নদী
আব্দালপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ব্রিজ নির্মাণে আশার আলো
কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বর্তমানে কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি আব্দালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসমাবেশে স্থানীয় নেতা-কর্মীরা এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির বিষয় তুলে ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, ব্রিজটি নির্মিত হলে হাজারো মানুষের যাতায়াত সহজ হবে, চিকিৎসা, শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন ব্রিজটি বাস্তবায়নের জন্য আন্তরিক উদ্যোগ গ্রহণ করেন এবং বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। তাঁর এই আশ্বাসে এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
একই সঙ্গে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এলাকাবাসীর দাবির প্রতি সহমত প্রকাশ করে ব্রিজটি বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন।
আব্দালপুরবাসী বিশ্বাস করে, সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের এই প্রত্যাশিত ব্রিজটি দ্রুত বাস্তবায়িত হবে আমি এলাকার মানুষের স্বার্থে আপনাদের এই ইতিবাচক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সদয় দৃষ্টি কামনা করছি।