বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


ঢাকা অফিস : 

 

 

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার একদিনের সফরে সড়কপথে বরিশাল যাচ্ছেন। এ সফরে তিনি বৃক্ষরোপণসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

 

রোববার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল–বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর তীরে আরও দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

 

এ ছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব গ্রহণের পর বরিশালে প্রথম সফর।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।