চরমপন্থীদের হাতে রয়েছে ৫০ হাজারেরও বেশী অবৈধ আগ্নেয়াস্ত্র !



জনতার পত্রিকা : 

সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সব বৈধ আগ্নেয়াস্ত্র জমা পড়েনি। জমা না পড়া অস্ত্রের সংখ্যা ছিল ২০ হাজার ।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ ও শান্তিপূর্ণ করার অংশ হিসেবে লাইসেন্সকৃত এসব জমা দিতে ৩১ জানুয়ারি-২০২৬  পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সারা দেশে ব্যক্তি, প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানের নামে ৫৩ হাজার ৭০২টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যক্তির নামে ৪৮ হাজার ২৮৩টি, আর্থিক প্রতিষ্ঠানের নামে ৪ হাজার ৮৫৪টি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৫৬৫টি। এর মধ্যে শুধু ব্যক্তির নামে লাইসেন্স করা অস্ত্র জমা দিতে বলা হয়েছিল।

তবে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে (৩১ জানুয়ারি-২৬ ) দেশের বিভিন্ন থানায় ২৭ হাজার ৯৯৫টি বৈধ বা লাইসেন্স করা অস্ত্র জমা পড়ে। ২০ হাজার ২৮৮টি অস্ত্র এখনো জমা পড়েনি। আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হলেও এ পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি। 


এ ছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক দল , চরমপন্থী,সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও বিছিন্নবাদী পাহাড়ীদের কাছে আরো ৫০ হাজারেরও বেশী অবৈধ আগ্নেয়াস্ত্র থাকতে পারে বলে অপরাধ বিশেষজ্ঞদের ধারণা । এ সব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা জরুরী হয়ে পড়েছে। কারণ প্রতিনিয়িত চরমপন্থী,সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও রাজনৈতিক দলের কর্মীরা অবৈধ আগ্নেয়াস্ত্র  ব্যবহার করে খুন,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে । 

 

এ সব অবৈধ আগ্নেয়াস্ত্র দ্রুত উদ্ধার করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন  বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থা’র সভাপতি জনাব শামসুল আলম স্বপন ।  


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।