প্রতিবেদন প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, সময়ঃ ০৮:৫৬
স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শুক্রবার দিবাগত রাত ৪টায় নবাগত কেপ ভার্দের মুখোমুখি হবে। তার আগে সুপারকম্পিউটার অপ্টা জানিয়েছে, ম্যাচটিতে কারা জিততে পারে।
অপ্টার হিসাবে আর্জেন্টিনার জেতার সম্ভাবনা ৮৯ দশমিক ৮২ শতংশ। অন্যদিকে, কেপ ভার্দের জেতার সম্ভাবনা আছে ১০ দশমিক ১৮ শতাংশ।
অপ্টার ধারণা সঠিক হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি রয়েছেন দুর্দান্ত ফর্মে। তিনি একাই টেনে নিচ্ছেন দলকে। তবে তাকে সঙ্গ দিচ্ছে মার্টিনেজ-আলভারেজরা।
তবে চলতি বিশ্বকাপের বড় চমকের নাম কেপ ভার্দে। তুলনামূলক কঠিন গ্রুপে পড়লেও লড়াই করে নকআউট পর্বে এসেছে তারা। এখনও কোনো ম্যাচ জিততে না পারলেও তাদের হারাতে পারেনি কেউ। স্পেনের বিপক্ষে গোলশূন্য ব্যবধানে ড্র করে চমকে দিয়েছে আফ্রিকার দলটি। এরপর উরুগুয়ে বিপক্ষে গোল ব্যবধান ছিল ২-২। সৌদি বিপক্ষে ম্যাচটিও হয়েছে ড্র।
তবে নকআউট পর্বে তাদের আর ড্র করে টিকে থাকার সুযোগ নেই। বিশ্বকাপে টিকতে হলে জিততেই হবে তাদের।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।